ঢাকাSaturday , 24 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নবাগত ওসির সাথে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 October 2020, 21:04

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মীর খায়রুল কবিরের সাথে কলারোয়া প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে থানা চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির আইন-শৃঙ্খলা সমুন্নত রাখাসহ মাদক ও সন্ত্রাস নির্মূলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। থানাকে সেবার কেন্দ্রবিন্দুতে রূপ দিতে তিনি জন-বান্ধব পুলিশি সেবা প্রতিষ্ঠার কথা বলেন। সংবাদ কর্মীদের লেখনীর মাধ্যমে সমাজের সঠিক চিত্র তুলে ধরার আহŸান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের সব ধরনের ভালো কাজে পুলিশ সবসময় পাশে থাকবে। নতুন কর্মস্থলে তাকে শুভ কামনা জানিয়ে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন থানার এস আই ইস্রাফিল হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সহকারী প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহ সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ এম এ সাজেদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম লিটন, আকবার আলী, তরিকুল ইসলাম, রাজু আহমেদ, তারিকুল ইসলাম, সেলিম হোসেন প্রমুখ। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন থানার এস আই হামিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *