ঢাকাSaturday , 24 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রতিবন্ধী মানসিকতা মুক্ত সমাজ চাই শীর্ষক আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 October 2020, 21:02

নিজস্ব প্রতিনিধি : ‘প্রকৃত মানুষ হতে অর্থ নয়, মনুষ্যত্বের দরকার হয়, সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবন্ধী মানসিকতা মুক্ত সমাজ চাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্টে প্রতিবন্ধী মানসিকতা মুক্ত সমাজ চাই সংগঠনের আয়োজনে সংগঠনের সভাপতি আতিকুজ্জামান শাহেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন প্রতিবন্ধী মানসিকতা মুক্ত সমাজ চাই সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, পৌরসভার ০৭নং ওয়ার্ডের কাউন্সিলার শেখ জাহাঙ্গীর হোসেন কালু, পৌরসভার ০৮ নং ওয়ার্ডের কাউন্সিলার মো. শফিকুল আলম বাবু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *