দক্ষিণ সুলতানপুরে ঈদগাহ সংস্কার কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : শহরের দক্ষিণ সুলতানপুর বায়তুল্লাহ জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা প্রধান অতিথি হিসেবে কাজের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এ সময় পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলার কাজী ফিরোজ হাসান, দক্ষিণ সুলতানপুর ঈদগাহ ও মাহফিল কমিটির সভাপতি এরশাদ আলী খোকা, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, মসজিদের ইমাম হাফেজ কাজী সাঈদুর রহমান, মোয়াজ্জিন মাও: ইয়াছিন আরাফাতসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে আগামী ৩ বছরের দক্ষিণ সুলতানপুর বায়তুল্লাহ জামে মসজিদের পরিচালনা পরিষদ গঠন করা হয়। কমিটির সভাপতি হয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। এছাড়া কমিটিতে ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২৭ সদস্য বিশিষ্ট মসজিদ পরিচালনা কার্যকরী কমিটি মসজিদের সকল মুসুল্লীদের উপস্থিতিতে সর্বসম্মতক্রমে গঠন করা হয়।

Leave a Reply