ঢাকাFriday , 23 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়ায় নৌকা বাইচে পূর্বচর চ্যাম্পিয়ন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 October 2020, 20:55

কাদের মহিউদ্দীন : শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে দেবহাটা উপজেলার পারুলিয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় পূর্বচর নৌকা চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকাল ৩টায় দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে পারুলিয়া সাপমারা খালে গ্রামবাংলা ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে নৌকা বাইচে পূর্বচর নৌকা, জেলিয়াপাড়া নৌকা, তিবরপাড়া নৌকা ও ঘোষপাড়া নৌকা এই ৪টি দল অংশগ্রহণ করে। নদী ছোট হওয়ায় লটারির মাধ্যমে ১ম রাউন্ডে জেলিয়াপাড়া ও তিবরপাড়া নৌকা অংশগ্রহণ করে। ২য় রাউন্ডে পূর্বচর ও ঘোষপাড়া নৌকা অংশগ্রহণ করে। ১ম রাউন্ডে তিবরপাড়া নৌকা ও ২য় রাইন্ডে পূর্বচর নৌকা বিজয়ী হয়ে ফাইনাল রাউন্ডে পূর্বচর নৌকা বিজয়ী হয়। স্পোটিং ক্লাবের উপদেষ্টা আবুল কাশেমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন আওয়ামী নেতা আরশাদ আলী মোল্লা, রবিউল ইসলাম, পূজা উদযাপন কমিটির কার্তিক মন্ডল প্রমুখ। নৌকা বাইচ প্রতিযোগিতাটি পরিচালনা করেন দক্ষিণ পারুলিয়া স্পোটিং ক্লাবের ক্রীড়া সম্পাদক অসিম কুমার ঘোষ এবং পুরা অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিরাজুল ইসলাম। নৌকা বাইচ দেখার জন্য প্রচুর সংখ্যক প্রমীলা দর্শক খালের দুই ধারে অবস্থান করতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *