ঢাকাFriday , 23 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পুলিশের অভিযান: ১২শ’ পিস ইয়াবাসহ আটক-৫

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 October 2020, 20:47

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে পুলিশের অভিযানে ১২শ’ পিস ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে থাকা ৩৮ হাজার টাকাসহ ৫ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, যশোর জেলার শার্শা উপজেলার জামতলা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে ইমরান হোসেন (২৬), গীলাপোল গ্রামের মোস্তফা কাইয়ূমের ছেলে জাহিদ পারভেজ (৪০), কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মৃত শহীদ শেখের ছেলে মনিরুজ্জামান মনি (৪৮), মৌতলা গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে রাফায়েত আলী ওরফে রফু (৪৭) এবং তার ছেলে ইশান হোসেন (১৮)।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক শেখ জামালের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার সাতপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ১শ’ ৮০ পিস ইয়াবা ২টি মোবাইল ফোনসহ মাদক ব্যবসায়ী ইমরান ও জাহিদ পারভেজকে আটক করা হয়।
পরবর্তীতে একই রাতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার শীতলপুর এলাকা থেকে ১ হাজার ২০ পিস ইয়াবা, ৩৮ হাজার টাকা ও ৩ টি মোবাইল ফোনসহ মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান, রাফায়েত আলী রফু এবং তার ছেলে ইশানকে আটক করা হয়। আসামিদেরকে শুক্রবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *