ঢাকাThursday , 22 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দুর্গাপূজা উপলক্ষে অনুদানের চেক বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 October 2020, 22:16

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর বরাদ্দের দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় প্রদত্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০টায় সাতক্ষীরা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে হিন্দু কল্যাণ ট্রাস্ট’র আয়োজনে চেক বিতরণ করা হয়। জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম সহকারী পরিচালক অপূর্ব আদিত্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি বিশ্বজিৎ সাধু। এ সময় তিনি বলেন হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। কিন্তু মহামারি করোনা ভাইরাসের প্রভাব থেকে মুক্ত থাকতে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় সামাজিক দূরত্ব বজায় রেখে পূজার আচার অনুষ্ঠান পরিচালনা করতে হবে। পূজার সকল অনুষ্ঠান যথা নিয়মে চললেও সন্ধ্যার মধ্যে মন্ডপ জনসমাগম কমিয়ে ফেলতে হবে। এসময় তিনি আরও বলেন, হিন্দু ফাউন্ডেশন গঠনের লক্ষে সরকারের কাছে জোর দাবি জানান। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম তিনি বলেন, দলবদ্ধ ভাবে গায়ে গায়ে মিশে পূজা মন্ডপে প্রবেশ করবেন না। দুর্গাপূজা বড় ধর্মীয় উৎসব হওয়ায় মন্ডপে দর্শনার্থী স্বাভাবিক বেড়ে যাবে। তবে আমাদের অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। এ ক্ষেত্রে মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, সাধারণ সম্পাদক রঘুজিৎ, সহ-সভাপতি অ্যাড. সোমনাথ ব্যানার্জী। এ সময় বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য জেলায় ২৪২টি পূজা মন্ডপে ৪ লক্ষ ৮৪ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নিত্যনন্দ আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *