ঢাকাThursday , 22 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে গৃহনির্মাণ ও খাদ্য সহায়তার অর্থ প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 October 2020, 22:11

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহনির্মাণ, খাদ্য ও হাইজিন কিট্ ক্রয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কারিতাস খুলনা অঞ্চলের ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত জনগণের জরুরী ও পুনরুদ্ধারের জন্য সহায়তা প্রকল্পের আওতায় এ সহায়তা প্রদান করা হয়। কারিতাসের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রোগ্রাম অফিসার তাপস সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা তুলে দেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন। এ সময় উপস্থিত ছিলেন কারিতাসের আঞ্চলিক অফিসের সিনি. অ্যাকাউন্টেন্ট ও অ্যাডমিন অফিসার সন্তোষ দাশ, বড়দল ধর্মপল্লীর পাল-পুরোহিত রেভারেন্ট ফিলিপ মÐল, ইউপি সদস্য-সদস্যাবৃন্দ সহ আশাশুনি কারিতাস অফিসের প্রকল্পের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে আম্পানে ক্ষতিগ্রস্ত ৫৫ টি পরিবারের মাঝে ২০ হাজার টাকা, ১শ’ টি পরিবারের মাঝে খাদ্য ও হাইজিন সহায়তা বাবদ ৩ হাজার ৯শ’ টাকা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *