ঢাকাThursday , 22 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় নবাগত ইউএনওর যোগদান ও সাবেক ইউএনওর বিদায়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 October 2020, 22:09

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন তাছলিমা আক্তার। তিনি ৩০তম বিসিএস’র অফিসার। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তিনি দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগদান করেন। এ সময় চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে সদ্য পদোন্নতি প্রাপ্ত সদ্য বদলি হওয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন নবাগত নির্বাহী অফিসার তাছলিমা আক্তারকে দায়িত্ব-ভার বুঝিয়ে দেন। এর আগে বিদায়ি নির্বাহী অফিসার সাজিয়া আফরীনকে বিদায় সংবর্ধনা এবং নবাগত নির্বাহী অফিসার তাছলিমা আক্তারকে ফুলের শুভেচ্ছা জানান বিভিন্ন দপ্তরের সরকারি ও বে-সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সংবর্ধনা প্রদানকালে মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আত্তাব হোসেন, পিআইও অফিসের অফিস সহকারী বাবলু রেজা, এমাদুল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুল জলিল, নুরে আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *