ঢাকাSaturday , 22 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাদাকাটিতে ফুটবল টুর্নামেন্টে চয়ন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 22 September 2018, 23:29

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কাদাকাটিতে ১৬দলীয় মিনি-ফুটবল টুর্নামেন্টে ট্রাইব্রেকারে টেংরাখালী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে কাদাকাটি চয়ন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকালে কাদাকাটি হিন্দুপাড়া যুব সংঘের আয়োজনে হিন্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় নির্দিষ্ট সময়ে কোন দল গোল করতে না পারায় খেলাটি টাইব্রেকারে গড়ায়।
কাদাকাটি চয়ন স্পোর্টিং ক্লাব ৩-২ গোলে টেংরাখালি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা পরিচালনা করেন মাসরুফুল আলম সাজু। ধারাভাষ্যে ছিলেন আব্দুস সোহবান। মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে খেলায় বিজয়ী দলের হাতে প্রধান অতিথি হিসাবে একটি ফ্রিজ ও রানার্স আপ দলকে একটি কালার টেলিভিশন পুরস্কার হিসেবে তুলে দেন কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার।
এসময় উপস্থিত ছেলেন ইউপি সদস্য শাশ্বতী রানী সরকার, হরেকৃষ্ণ মন্ডল, সঞ্জয় কুমার সরকার, অমৃত কুমার সানা, গোপাল কুমার সানা, সাবেক সদস্য কুমদ রঞ্জন প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন কাদাকাটি হিন্দুপাড়া যুব সংঘের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *