ঢাকাWednesday , 21 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 21 October 2020, 21:17

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ৪ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনি খেলায় দেবহাটা আরআরপি ক্লাব বিজয়ী হয়েছে। দেবহাটার সখিপুর যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় সখিপুর কেবিএ কলেজ মাঠে বুধবার (২১ অক্টোবর) বিকাল ৪ টায় খেলার উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহম্মেদ। সখিপুরের বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। উদ্বোধনি খেলায় একদিকে অংশগ্রহণ করে দেবহাটার পাঁচপোতা আরআরপি ক্লাব ও অন্যদিকে অংশগ্রহণ করে কালীগঞ্জ উপজেলা উত্তরশ্রীপুর জাগরনী ক্লাব। খেলায় ১-০ গোলে দেবহাটা বিজয়ী হয়। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন নাছির উদ্দীন পিন্টু। তাকে সহযোগিতা করেন মিজানুর রহমান ও দিলীপ কুমার। এছাড়া তৃতীয় রেফারি হিসেবে ছিলেন রফিকুল। আগামী ২৫ অক্টোবর রবিবার একই মাঠে ভাড়–খালী প্রগতি সংঘ বনাম রামিন স্পোর্টস একাডেমির মধ্যে ২য় খেলা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *