নলতায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত
নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি : নলতার কাশিবাটীতে সড়ক দুর্ঘটনায় রবীন্দ্র মন্ডল (৫০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত রবীন্দ্র মন্ডল তারালী ইউনিয়নের পশ্চিম তেতুলিয়া গ্রামের মৃত বসুদেব মন্ডলের ছেলে। এ সময় মোটর ইঞ্জিন ভ্যান চালক ও মোটরসাইকেলের এক আরোহী গুরুতর আহত হয়। বুধবার (২১ অক্টোবর) সকালে নলতা-তারালি সড়কের কাশিবাটী টাইগার ক্লাব সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। কালিগঞ্জ থানার সহকারী পুলিশ অফিসার অভিজিৎ মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বুধবার সকাল ৭ টার দিকে কাশিবাটি টাইগার ক্লাব সংলগ্ন এলাকায় ইঞ্জিন ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় স্থানীয় জনতা ঘটনাস্থল থেকে আহতকে উদ্ধার করে নলতা হাসপাতালে ভর্তি করে। বেলা ৯ টায় কালিগঞ্জ থানার এসআই অপর্না রাণী সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে নিহতের সকল তথ্য ও আলামত সংগ্রহ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন।

Leave a Reply