ঢাকাTuesday , 20 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 October 2020, 21:32

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন ও শিক্ষা অফিসার প্রনব কুমার মল্লিকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন ও সদ্য অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার প্রনব কুমার মল্লিক। এ সময় দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা তথ্য কর্মকর্তা মোছা. শামছুন্নাহার, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী মুক্তা মন্ডলসহ সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন পদোন্নতি পেয়ে চুয়াডাঙ্গা জেলার এডিসি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *