ঢাকাTuesday , 20 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেরালকাতায় সকাল থেকে চলছে ভোট গ্রহন


October 20, 2020 11:05 am
Link Copied!

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন ঘিরে সকাল শুরু হয়েছে ভোট গ্রহন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে শুরু করেছেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মত। এছাড়া ভোট কেন্দ্রের আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাব, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কেরালকাতা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৪শ’ ৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৭শ’ ৬১ জন ও নারী ভোটার ৮ হাজার ৬শ’ ৮৪ জন। উল্লেখ্য, গত ৩০ জুন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন কেরালকাতা ইউনিয়নের ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ সরদার। ইউপি চেয়ারম্যান পদটি শূন্য হওয়ার কারণে আজ এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।