ঢাকাSaturday , 22 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নজরুল ইসলামের গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 22 September 2018, 23:17

ডেস্ক রিপোর্ট: নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
শনিবার (২২ সেপ্টেম্বর) ‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’ শ্লোগানে তিনি বাদামতলা বাজার, মাহমুদপুর বাজার ও আলিপুর হাটখোলায় এই গণসংযোগ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, কৃষি বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুজ্জামান টিটু, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আসিফ শাহাবাজ, জেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নুর মনোয়ার, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, আলিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিবুল্লাহ, সাধারণ সম্পাদক আসিফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় নজরুল ইসলাম মানুষের দ্বারে দ্বারে গিয়ে শেখ হাসিনার সরকারকে আবারও বিজয়ী করতে নৌকা মার্কায় পক্ষে ভোট চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *