ঢাকাMonday , 19 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মৎস্য ঘের থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 October 2020, 20:55

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে মৎস্য ঘের থেকে চন্দ্র শেখর সরকার (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত যুবক শোভনালী ইউনিয়নের বৈকরঝুঁটি গ্রামের শংকর চন্দ্র সরকারের ছেলে। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার শোভনালী গ্রামের নিজের মৎস্য ঘের থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র চন্দ্র শেখর প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে বাড়ী থেকে প্রায় এক কি.মি. দুরে নিজের মৎস্য ঘের পাহারা দিতে ঘেরের বাসায় যায়। পরদিন সকালে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে সকাল ১১টার দিকে নিজের ঘেরের পানিতে তার মরদেহ ভেসে থাকতে দেখেন। খবর পেয়ে সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, সার্কেল (দেবহাটা) ইয়াছিন আলী, পিবিআই কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশাশুনি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেছেন। আশাশুনি থানা অফিসার ইনচার্জ গোলাম কবীর জানান, ‘লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদরে নেয়া হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা মৃত্যুর রহস্য উদ্ঘাটনে সর্বোচ্চ চেষ্টায় আছি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *