ঢাকাSunday , 18 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ২০০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 October 2020, 22:12

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে পুলিশের অভিযানে ২শ’ বোতল ফেন্সিডিলসহ উজ্জ্বল কয়াল (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ওই ব্যবসায়ী উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ড্যামরাইল গ্রামের কমলেশ কয়ালের ছেলে। থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে উপ-পরিদর্শক চিন্ময় মন্ডলের নেতৃত্বে পুলিশ সদস্যরা ইউনিয়নের ড্যামরাইল গ্রামের জনৈক রমেশ মন্ডলের বাড়ির পাশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় তার বাড়ির পাশের বাগান থেকে ২শ’ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী উজ্ঝলকে আটক করা হয়। আসামিকে রবিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *