ঢাকাSunday , 18 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবনে হরিণের মাংসসহ আটক দুই

admin ঢাকা
আপডেট: 18 October 2020, 22:11

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের বিশেষ অভিযানে ১০ কেজি হরিণের মাংস, ০২ টি চামড়া, ৪শ’ মিটার ফাঁদ সহ দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, খুলনা জেলার কয়রা থানার হড্ডা গ্রামের অরবিন্দু রায়ের ছেলে শ্রী জামিনি রায় ও একই এলাকার সুরিন্দ্রনাথ মন্ডলের ছেলে শ্রী অরুন মন্ডল। শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে তাদেরকে পশ্চিম সুন্দরবনের ভিতর থেকে আটক করা হয়। আটককৃত দুইজন ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ডা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *