ঢাকাSunday , 18 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারের সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 18 October 2020, 22:00

নিজস্ব প্রতিনিধি : বিএনপি ক্যাডার ভূমি-দস্যু ভাইয়ের কবল থেকে পৈতৃক সম্পত্তির সুষ্ঠু বণ্টন এবং জীবনের নিরাপত্তার চেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাফররফ হোসেন মশু। রোববার (১৮ অক্টোবর) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। তিনি দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের মৃত লুৎফর রহমানের পুত্র। লিখিত অভিযোগের তিনি বলেন, আমার বাবা মারা যাওয়ার পর থেকে ১২ বছর যাবৎ আমার পৈতৃক সম্পত্তি ভোগদখল করতে পারছি না। এমনকি পৈতৃক বাড়িতেও অবস্থান করতে পারি না। ভূমি-দস্যু আলতাফ সম্পত্তির লোভে আমার পিতাকেও কয়েক বার হত্যার চেষ্টা চালিয়েছিল। যা এলাকাবাসী অবগত আছেন। প্রতিবেশীর সাথে সামান্য বিবাদ হলেই অস্ত্রবাজ আলতাফ তাৎক্ষণিক প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করতে উদ্যত হত। আমার দুই ছেলে ঢাকাতে চাকুরিরত অবস্থায় আছে। এই সুযোগে আমার সম্পত্তি আমার সহোদর ভাই আলতাফ ও সাফায়েত অবৈধভাবে জবর দখল করে যাচ্ছে। ইতিপূর্বে আমার ৩ বিঘা পৈতৃক সম্পত্তি কৌশলে তাদের নামে রেকর্ড করেছে। তাছাড়া আমাদের পৈতৃক কয়েক বিঘা জমি আমাকে না জানিয়ে অন্যত্র বন্ধক দিয়েছে। জমি ভাগ বণ্টন নামা না হওয়া সত্তে¡ও অস্ত্রবাজ আলতাফ ও সাফায়েত জমি বিক্রি করার জন্য পাঁয়তারা চালাচ্ছে। যদিও আমি সখিপুর সাব-রেজিস্ট্রি অফিস এবং জেলা রেজিস্টার মহোদয়ের কাছে এই বিষয় নিয়ে লিখিতভাবে অভিযোগ করেছি। যে কারণে রেজিস্ট্রি বন্ধ আছে। আমাদের পারিবারিক সম্পত্তি ভাগ ও বণ্টননামা করার উদ্দেশ্যে স্থানীয় ভাবে পারিবারিক মুরুব্বীদের নিয়ে কয়েক বার আলোচনা ও মীমাংসায় বসলে বিএনপি দলীয় আলতাফ ও সাফায়েত পারিবারিক মুরুব্বীদের কথা না মেনে তাদেরকে অপমানিত করেছে। তারা আমার চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আতিয়ার রহমান এর জমির ইজারা না দিয়ে অবৈধভাবে ভোগ দখল করে যাচ্ছে এবং অনৈতিকভাবে জমি বিক্রি করতে না পেরে তারা আমার চাচা মুক্তিযোদ্ধা মো. আতিয়ার রহমান ও আমার বিরুদ্ধে মিথ্যাচার করে হয়রানি করে যাচ্ছে। আমার চাচা মুক্তিযোদ্ধা মো. আতিয়ার রহমান তার জীবনের নিরাপত্তা ও সমাধান চেয়ে গত ২৬ আগস্ট ২০২০ তারিখে আইজিপি মহোদয়ের কাছে আবেদন করেন। বিষয়টি অনুসন্ধান ও মীমাংসার জন্য ১১ অক্টোবর ২০২০ দেবহাটা সার্কেল কর্তৃক বাদী ও বিবাদী পক্ষ কে হাজির হওয়ার জন্য লিখিত ভাবে আদেশ দেওয়া হয়। কিন্তু বিএনপি দলীয় আলোচিত অস্ত্রবাজ ও ভূমি-দস্যু আলতাফ সরকারি আদেশ অমান্য করে হাজির হয়নি। সেদিন দেবহাটা উপজেলা মৎস্যজীবী দলের বর্তমান সাধারণ সম্পাদক সাফায়েত হোসেনের কাছ থেকে একটি চোরাই মোটর সাইকেল আটক করে দেবহাটা থানা পুলিশ। পরবর্তীতে গ্রেফতার হওয়ার ভয়ে আমার ভাই সাফায়েত হোসেন অসুস্থতার নামে পালিয়ে বেড়াচ্ছে। সংশ্লিষ্ট বিষয়ে আমি পুলিশ সুপার মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করছি। বিএনপি ক্ষমতা হারানোর পর অস্ত্রবাজ আলতাফ হঠাৎ মুখে দাড়ি এবং তাবলীগ জামাতে যোগ দিয়ে সুফি সেজেছেন। অথচ বিএনপি শাসনামলে এই অস্ত্রবাজ আলতাফ হাজার হাজার বিঘা জমি অবৈধভাবে ভোগদখল করে। ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। যা নোড়ার চক এলাকায় অনুসন্ধানে বেরিয়ে আসবে। বিএনপি শাসনামলে প্রকাশ্যে অস্ত্র ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। বর্তমানে ধর্মীয় লেবাস পরে পারিবারিক সম্পত্তি অবৈধভাবে ভোগ দখল করে যাচ্ছে। তার কাছে এখনও অবৈধ অস্ত্র আছে। ওই অস্ত্রের জোরেই আমাকে এবং আমার চাচা মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানকে জিম্মি করে রেখেছে। তার বিরুদ্ধে মামলাও রয়েছে। দেবহাটা থানার মামলা নং-৩, তারিখ ০৪ ফেব্রæয়ারি ২০০৩। আলতাফ নোড়ারচক এলাকায় ৬০০ বিঘা জমি অবৈধ ভাবে দখলে রাখতে গিয়ে জমির মালিক রুহুল কুদ্দুস, আতিয়ার রহমান এবং নেসার আলীসহ কয়েকজনকে প্রকাশ্যে গুলিবিদ্ধ করে যা ০৪ ফেব্রæয়ারি ২০০৩ দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়। যদিও তৎকালীন রাজনৈতিক প্রভাব খাটিয়ে সে বেচে যায়। আমার ভাই দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও ভূমি-দস্যু মো. আলতাফ হোসেন গত ১৪ অক্টোবর ২০২০ সংবাদ সম্মেলনে আমার চাচা ও আমার চাচাতো ভাইদের বিষয়ে যে সকল তথ্য উপস্থাপন করেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।গত ১১ অক্টোবর ২০২০ খ্রি. তারিখে ভূমি-দস্যু মো. আলতাফ হোসেন সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এর লিখিত আদেশ অমান্য করে। অথচ সংবাদ সম্মেলনে সেই আবার সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। নিজে আইন অমান্য করে আবার আইনের সহযোগিতা কামনা করছেন। আমার পৈতৃক সম্পত্তির সুষ্ঠু বণ্টনের দাবি করায় অস্ত্রবাজ ভূমি-দস্যু আলতাফ ও শাফায়েত আমাকে নানাভাবে হয়রানি এবং হুমকি প্রদর্শন করে যাচ্ছে। আমি একজন বীর মুক্তিযোদ্ধা হয়েও ওই ভূমি-দস্যু অস্ত্রবাজের কাছে জিম্মি হয়ে পড়েছি। আলতাফ অত্যন্ত হিং প্রকৃতির সে যে কোন সময়ে আমার জান মালসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছি। আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে ওই ভূমি-দস্যু অস্ত্রবাজ আলতাফ ও শাফায়েতের কবল থেকে রক্ষা পেতে জেলা প্রশাসক মহোদয়,পুলিশ সুপার মহোদয় সহ সংশ্লিষ্ট প্রশাসনের সকলের কাছে আমার নিজের নিরাপত্তা ও পৈতৃক সম্পত্তির আপোশ বণ্টননামার বিষয়ে সহযোগিতা কামনা করেছেন এই বীর মুক্তিযোদ্ধা। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা জিল্লুর করিম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *