ঢাকাSaturday , 17 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এমপি রবির সাথে জেলা বাস মিনিবাস মালিক সমিতির নব-গঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 October 2020, 21:36

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির নব-গঠিত আহŸায়ক কমিটির নেতৃবৃন্দ। শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটায় শহরের মুনজিতপুরের ইসু মিয়া সড়কের মীর মহলে এমপি রবির বাসভবনে শুভেচ্ছা বিনিময় করেন নেতৃবৃন্দ। এ সময় জেলা বাস মিনিবাস মালিক সমিতির নব-গঠিত কমিটির আহŸায়ক সাজেদুর রহমান খান চৌধুরী, যুগ্ম আহŸায়ক শেখ জামাল উদ্দিন, সদস্য চৌধুরী মিজানুর রহমান, মো. শহিদুল ইসলাম কালু, শেখ আলমগীর হোসেন, শেখ আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. গোলাম মোরশেদ। এ সময় নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ এমপি রবিকে ফুলেল শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *