ঢাকাThursday , 15 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা ভাইরাস আমাদের হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে শিক্ষা দিয়েছে- এমপি রবি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 October 2020, 21:34

নিজস্ব প্রতিনিধি : “উন্নত স্যানিটেশন নিশ্চিত করি করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবসের আলোচনা সভা ও হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা, সাতক্ষীরা পৌরসভা, সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উদ্যোগে দিবসটি পালন করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আরশেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘মহামারি করোনা ভাইরাস আমাদের হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে শিক্ষা দিয়েছে। অনেকে সারা দিনের কর্মব্যস্ততার পরে হাত না ধুয়ে খাওয়া শুরু করেন। যে কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন। রোগ ব্যাধি থেকে সুস্থ থাকতে ভাল স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ও হাত ধোয়া জরুরী। সমাজে বাবা মায়ের নিকট থেকে প্রথম হাত ধোয়া ও স্যানিটেশন সম্পর্কে শিক্ষা দেওয়া উচিত। সবার আগে আমাদের মানুষিকতা পরিবর্তন জরুরী। তাহলে আমাদের আগামী প্রজন্ম সুস্বাস্থ্যের অধিকারী হবে।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা’র অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি.এম নুর ইসলাম, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর’র প্রকৌশলী মো. মনিরুজ্জামান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের প্রোজেক্ট অফিসার রাবেয়া বসরী রায়না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *