ঢাকাWednesday , 14 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: অর্থসহ কারাদন্ড

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 October 2020, 21:53

ডেস্ক রিপোর্ট : জেলা প্রশাসনের পক্ষ থেকে সাতক্ষীরা শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরুল আমিন। তিনি জানান, ‘লাইসেন্স গ্রহণ ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের পূর্ব শর্তগুলো পূরণ ব্যতিরেকেই ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করার দায়ে প্রাইম ডায়াগনস্টিক ও সোনালী ডায়াগনস্টিক সেন্টারের মালিক-দ্বয়কে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ অনুযায়ী ৫ হাজার টাকা করে অর্থদন্ড ও ১০ দিন করে কারাদন্ড প্রদান করা হয়। এ সময় প্রসিকিউটর হিসাবে সাতক্ষীরা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. জয়ন্ত সরকার অভিযানে সহায়তা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *