ঢাকাWednesday , 14 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার মানুষের জন্য আজীবন কাজ করে যাবে ভোরের পাতা- হেদায়েত হোসেন রাজ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 October 2020, 21:51

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার মানুষের জন্য আজীবন কাজ করে যাবে ভোরের পাতা গ্রæপ। প্রতিশ্রæতি অনুযায়ী সাতক্ষীরা প্রেসক্লাবে একটি ফ্রিজ ও একজন শিল্পী কে নগদ অর্থ প্রদান কালে সাতক্ষীরার কৃতি সন্তান বহুল প্রচারিত জাতীয় দৈনিক ভোরের পাতা ও দ্য ডেইলি পিপলস্ টাইম পত্রিকার প্রধান সম্পাদক কাজী হেদায়েত হোসেন রাজ একথা বলেন। তিনি বলেন, রাজধানীতে সাতক্ষীরার মানুষের সব ধরনের সহযোগিতা করার জন্য তার পরিবার সর্বদা প্রস্তুত রয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লারের বঙ্গবন্ধু মিলনায়তনে ড. কাজী এরতেজা হাসান সিআইপি’র পক্ষে ভোরের পাতা ও দ্য ডেইলি পিপলস্ টাইম পত্রিকার প্রধান সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা কাজী হেদায়েত হাসান রাজ সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে একটি ফ্রিজ তুলে দেন এবং একজন দৃষ্টি প্রতিবন্ধী বাউল শিল্পী আক্তারুজ্জামান এর হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় প্রেসক্লাবে রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমাগমে মুখরিত হয়ে ওঠে বঙ্গবন্ধু মিলনায়তন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম মুনসুর আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমাদের সময়, মাছরাঙা টিভির সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবু আফ্ফান রোজ বাবু, সাধারণ সম্পাদক শামিমা পারভিন রতœা, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. আবুল কালাম, ভোরের পাতার সাতক্ষীরা প্রতিনিধি এস এম মহিদার রহমান, জেলা যুবলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজ, মানবাধিকার উন্নয়ন কমিশন সাতক্ষীরা সদর উপজেলা কমিটির সভাপতি আবু জাফর মো. ছালেহ, সহ অর্থ সম্পাদক আব্দুল কুদ্দুস, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. মফিজুল ইসলাম মফিজ, জেলা ছাত্রলীগ নেতা শেখ জুবায়ের আল্ জামান, সাংবাদিক এস এম রেজাউল ইসলাম, শহিদুল ইসলাম, খন্দকার আনিসুর রহমান, স.ম তাজমিনুর রহমান টুটুল, মতিয়ার রহমান মধু, মাছুদুর জামান সুমন, ভোরের পাতার আশাশুনি প্রতিনিধি হাসান, দেবহাটা প্রতিনিধি মো. অহিদুজ্জামান, পিপলস্ টাইম পত্রিকার দেবহাটা প্রতিনিধি মো: আবীর হোসেন লিয়ন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *