ঢাকাSaturday , 22 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুন্সীগঞ্জ বাজারে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 22 September 2018, 23:02

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের মুন্সীগঞ্জ বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় এ কেন্দ্র উদ্বোধন করা হয়। খুলানা জোনের প্রধান মাকসুদুর রহমানের সভাপতিত্বে আবু দাউদের পবিত্র কোরআন তেলাওয়াত ও মেসার্স আল আমিন ফিস-২ এর সত্ত্বাধিকারী ও এজেন্ট ব্যাংকিং এর ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুনের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এস এম ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর শাখার ব্যবস্থাপক মেজবাহউদ্দিন, ম্যানেজার অপারেশন শাহানুর আলম, অফিসার আব্দুল মজিদ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন আফসার উদ্দিন, আমিনুর রহমান, মইনুদ্দিন,মাহফুজুর রহমান,মুন্সিগঞ্জ এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, ক্যাশিয়ার মুজাহিদুর রহমান।
অতিথিদের বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করেন মুন্সীগঞ্জ বাজার মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিন্সিপাল অফিসার আব্দুল মজিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *