ঢাকাTuesday , 13 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে টেঁকসই বাঁধ নির্মাণে দ্রুত পদক্ষেপ দাবি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 October 2020, 21:35

সমীর রায়, নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় সুপার সাইক্লোন আম্পানে প্রতাপনগর, আনুলিয়া ও আশাশুনিসহ উপজেলার ভেঙে যাওয়া এবং ক্ষতিগ্রস্ত সকল বেড়ি-বাঁধ টেঁকসই নির্মাণে দ্রæত অর্থ বরাদ্দ পেতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আম্পানে ক্ষতিগ্রস্ত পানি উন্নয়ন বোর্ডের ২৪ কি.মি. বাঁধসহ সকল ঝুঁকিপূর্ণ বেড়ি-বাঁধগুলি টেঁকসই করে নির্মাণের কোন বিকল্প নেই। আম্পান পরবর্তী প্রায় ৫ মাস ধরে উপজেলার প্রতাপনগর, শ্রীউলা ও আশাশুনির (আংশিক) হাজার হাজার পরিবার পানি-বন্দী হয়ে মানবেতর জীবন যাপন করে যাচ্ছে। দীর্ঘদিন ধরে এসব এলাকায় জোয়ার-ভাটা প্রবাহমান থাকায় সবুজ বেষ্টনী ধ্বংস ও জীব বৈচিত্র্যে পরিবর্তন শুরু হয়েছে। এই অঞ্চলকে বাঁচাতে হলে টেঁকসই বেড়ি-বাঁধ নির্মাণের কোন বিকল্প নেই। টেঁকসই বেড়ি-বাঁধ নির্মাণের অর্থ যাতে দ্রæত পাওয়া যায় সেজন্যে প্রয়োজনে উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে রেজুলেশন করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকি বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা-সদস্যবৃন্দ। সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য ও দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সকলকে বেশি করে গাছ লাগানোর আহŸান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *