ঢাকাTuesday , 13 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল ও বর্তমান আহ্বায়কের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 October 2020, 21:30

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বিএনপির আহŸায়ক কমিটি বাতিল ও বর্তমান আহŸায়ক সৈয়দ ইফতেখার আলীকে দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ ও আলোচনা সভা করেছে জেলা বিএনপির পদ বঞ্চিত নেতা-কর্মীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরের শহরের সঙ্গীতা মোড়ের রাধানগর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহŸায়ক শেখ তারিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক কামরুল ইসলাম ফারুক। এ সময় আরো বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুট্টো, মৎস্যজীবি দল সভাপতি আসিফুর রহমান, তাঁতীদল সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ। বক্তারা এ সময় জেলা, উপজেলা ও শহর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের ৯৩ জন নেতা-কর্মীর নামে মিথ্যা হত্যা মামলা দায়েরকারী সংস্কার পন্থী নেতা সৈয়দ ইফতেখার আলীর দল থেকে বহিষ্কারের দাবিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দ্রæত হস্তক্ষেপ কামনা করেন। তাকে দল থেকে বহিষ্কার না করা হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *