ঢাকাTuesday , 13 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা প্রেসক্লাবে মনির মতবিনিময়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 October 2020, 21:26

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন আসন্ন উপ-নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। আসন্ন দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বেলা ১১ টায় দেবহাটা প্রেসক্লাব চত্বরে নব-নির্বাচিত সকল নেতৃবৃন্দ ও সংবাদ-কর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি। এ সময় মনিরুজ্জামান মনি বলেন, স্বাধীনতা পরবর্তী এবারই প্রথম ভোটের মাধ্যমে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে দেবহাটা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন করায় প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। সাংবাদিকদের অক্লান্ত প্রচেষ্টা ও পরিশ্রমের ফলে নির্বাচনের মাধ্যমে দেবহাটা প্রেসক্লাবে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তা আজীবন দৃষ্টান্ত হয়ে থাকবে। আসন্ন উপ-নির্বাচন প্রসঙ্গে মনিরুজ্জামান মনি বলেন, সাতক্ষীরার মধ্যে দেবহাটা সবচেয়ে ছোট্ট একটি উপজেলা। স্বভাবতই দেবহাটার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। দেবহাটার সার্বিক উন্নয়ন ও গণমানুষের ন্যায্য অধিকার সুনিশ্চিতের লক্ষ্যে আসন্ন উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আমি অংশগ্রহণ করছি। আশা করি উপজেলাবাসী আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে আধুনিক দেবহাটা উপজেলা গড়ার সুযোগ দেবেন। সেজন্য সকল সংবাদ-কর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি। মতবিনিময়কালে দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, প্রেসক্লাবের নব-নির্বাটিত যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, অর্থ সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, সদস্য দিপঙ্কর বিশ্বাস, আকতার হোসেন ডাবলু সহ সকল সাংবাদিকবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *