ঢাকাSunday , 11 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে শিশু কিশোরদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 October 2020, 21:09

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি সদর ইউনিয়নে শিশু-কিশোরদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকালে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের শিশু কিশোরদের হাতে এ সামগ্রী তুলে দেন সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স ম সেলিম রেজা মিলন। বিতরণ কালে শিশু-কিশোরদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এজন্য লেখাপড়ার পাশাপাশি শরীর ও মন ঠিক রাখার জন্য খেলাধুলার বিশেষ প্রয়োজন। তোমাদেরকে মাদক থেকে দূরে থাকতে হবে এবং মাদক মুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে। নারী ও বয়োজ্যেষ্ঠ্যদের সম্মান করতে হবে। ইউনিয়নের প্রতিটি শিশু কিশোর বিভিন্ন অপরাধমূলক কর্মকাÐ ও মাদকের ছোবল থেকে মুক্ত হয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করে সুস্থ সুন্দর জীবন গড়তে পারে সে ব্যাপারে আমি সার্বিক সহযোগিতা করবেন বলে সবাইকে আশ্বস্ত করেন। এ সময় ইউপি সদস্য ইন্দিরা মÐল, সন্তোষ মÐল, সিরাজুল ইসলাম, শাহিনুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *