ঢাকাSaturday , 22 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

admin ঢাকা
আপডেট: 22 September 2018, 22:23

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় সিদ্দিক গাজী (৬২) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চাম্পাফুল ইউনিয়নের মশরকাটি গ্রামের মৃত ফটিক গাজীর ছেলে।
থানার সহকারী উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, শনিবার (২২ সেপ্টেম্বর) সিদ্দিক গাজী বাড়ি থেকে বাই-সাইকেল যোগে কালিগঞ্জের দিকে আসছিলেন। বেলা ১টার দিকে তিনি কালিগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের পাউখালী নামক স্থানে আসার পর শ্যামনগর থেকে কালিগঞ্জগামী একটি মোটরসাইকেলের সাথে তার বাই-সাইকেলের ধাক্কা লাগে। এসময় সিদ্দিক গাজী মারাত্মক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিদ্দিক গাজী মৃত্যুর কোলে ঢলে পড়েন।
দুর্ঘটনাকবলিত মোটর সাইকেলসহ এর চালক শ্যামনগর উপজেলার ঈশ^রীপুর গ্রামের আব্দুল আহাদ খানের ছেলে আমিনুল ইসলামকে (২৮) আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *