ঢাকাSaturday , 10 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রতাপনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

admin ঢাকা
আপডেট: 10 October 2020, 21:52

প্রতাপনগর (আশাশুনি)প্রতিনিধি : আশাশুনির প্রতাপনগর ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যার্তদের চিকিৎসা সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের হলরুমে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র সার্বিক নির্দেশনায়, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সহযোগিতায় ও নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেল্থ ফাউন্ডেশন এ ক্যাম্পের আয়োজন করে।
প্রতাপ নগর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে আম্ফান ও বন্যার্তদের চিকিৎসা সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন রেডিও নলতার ব্যবস্থাপক সেলিম শাহরিয়ার, হিসাবরক্ষক মিলন হোসেন, জোহর আলী, জসীউদ্দীন, রনিসহ বাংলাদেশ ঔষধ সমিতি ও নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *