নারীর প্রতি পাশবিক ও সহিংস আচরণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
ডেস্ক রিপোর্ট : নারীর প্রতি পাশবিক ও সহিংস আচরণের প্রতিবাদে এবং ধর্ষকদের সামাজিকভাবে বয়কটের আহŸান জানিয়ে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। “সামাজিক আন্দোলন; রুখে দাও নির্যাতন” ¯েøাগানে বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সাতক্ষীরার “সচেতন শিক্ষার্থীবৃন্দ” এর ব্যানারে সকল স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে সুনির্দিষ্ট দশটি দাবিকে সামনে রেখে কয়েক শত শিক্ষার্থী অংশ নেন এতে। বক্তারা বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে নারীদের প্রতি ঘটতে থাকা সব ধরনের নির্মমতা, পাশবিকতা ও সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেন। এ সময় বক্তারা নারী-পুরুষের সহাবস্থান এবং পরস্পরের প্রতি আস্থাশীল একটি সমাজ বিনির্মাণের প্রত্যয়ে এ মানববন্ধন করেছেন বলেও জানান তারা। এছাড়া মানববন্ধনে জানানো হয়, শুক্রবার বিকালে ও সন্ধ্যায় সামাজিক এ আন্দোলনের দ্বিতীয় দিন শহীদ মিনার বেদীতে মোমবাতি প্রজ্বলন, প্রতীকী অবস্থান এবং গানে-কবিতায় শৈল্পিক বিক্ষোভ প্রদর্শন করা হবে।

Leave a Reply