ঢাকাThursday , 8 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাংবাদিক পলাশের মুক্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 October 2020, 21:33

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার প্রথম সংবাদপত্র দৈনিক কাফেলার সাংবাদিক ও শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি পলাশ দেবনাথকে নিঃশর্ত মুক্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার নিজস্ব প্রতিনিধি গাজী আল ইমরান। শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক জাহিদ সুমন, দৈনিক যুগের বার্তা ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার শ্যামনগর প্রতিনিধি আনিসুজ্জামান সুমন, শ্যামনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর সিদ্দিকী, সাবেক সহ-সভাপতি ও দৈনিক কাফেলার ব্যুরো প্রধান এস.কে সিরাজ, সাবেক সহ-সভাপতি আবু সাঈদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান সাগর, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, মিজানুর রহমান, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি অনাথ মন্ডল, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিক একটা রাষ্ট্রের স্তম্ভ, জাতির বিবেক, সমাজের দর্পণ স্বরুপ। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা গ্রহণ এবং আটক করার আগে একটু প্রশাসনকে তদন্ত করা উচিত ছিল। একাত্মতা ঘোষণা করে উক্ত মানববন্ধনে কান্না জড়িত কণ্ঠে বাবার নিঃশর্ত মুক্তির দাবি জানান, সাংবাদিক পলাশ দেবনাথের একমাত্র সন্তান পলক দেবনাথ। স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম, শ্যামনগর ফুটবল একাডেমির সদস্যদের পাশাপাশি মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পিযুষ বাউলিয়া পিন্টু, দৈনিক দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি এস.এম জাকির হোসেন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন, দৈনিক দৃষ্টিপাতের বুড়িগোয়ালিনী প্রতিনিধি জি.এম রুস্তম আলী, রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ জগবন্ধু কয়াল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, প্রচার সম্পাদক মো. রবিউল ইসলাম, সদস্য মো. ফজলুল হক, আনোয়ারুল ইসলাম প্রমুখ। প্রসঙ্গত, স্থানীয় শরিকদের সাথে কুমড়া গাছ কাটাকে কেন্দ্র করে পারিবারিক কলহ হয়। এই ঘটনায় তিলকে তাল করে সাতক্ষীরা আদালতে যেয়ে স্থানীয় নাথ অনিল কুমার বাদী হয়ে পলাশ দেবনাথ এর বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করেন। শ্যামনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। এই মিথ্যা চাঁদাবাজি মামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে সঠিক তদন্ত পূর্বক পলাশ দেবনাথকে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *