ঢাকাThursday , 8 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 October 2020, 21:31

নিজস্ব প্রতিনিধি : ‘দৃষ্টি জুড়ে আশা’ এই ¯েøাগানকে সামনে রেখে মুজিব বর্ষে স্বাস্থ্য বিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ‘বিশ্ব দৃষ্টি দিবস-২০২০’ উপলক্ষে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে ব্র্যাক স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির আওতায় ব্র্যাক ভিশন সেন্টার শ্যামনগর সাতক্ষীরার পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। সেবা কার্যক্রম যথারীতি ৮ ও ১০ ই অক্টোবর চলবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এই কর্মসূচির আওতায় ৫০ জন দরিদ্র রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক এর শাখা ব্যবস্থাপক (দাবি) মো. গোলাম আযম এবং ভিশন সেন্টারের কর্মসূচি সহায়তাকারী আফজালুর রহমান, অফথালমিক অ্যাসিস্ট্যান্ট তানিয়া আক্তার ও আফরোজা আফরিন এবং অফিস সহকারী সৈকত বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *