ঢাকাWednesday , 7 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যানবাহনের হাইড্রলিক হর্ন ধ্বংস

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 October 2020, 20:33

ডেস্ক রিপোর্ট : জেলা পুলিশের উদ্যোগে উচ্চ মাত্রায় শব্দ সৃষ্টিকারী ও জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ যানবাহনের অবৈধ হাইড্রলিক হর্ন খুলে নেয়া হয়েছে। বুধবার (০৭ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর নেতৃত্বে সাতক্ষীরা বাস টার্মিনালে হাইড্রলিক হর্ন ধ্বংসের এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বাস মালিক সমিতির ড্রাইভার হেলপারদের শপথ বাক্য পাঠ করান এবং দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সাতক্ষীরা সদর সার্কেল) মীর্জা সালাহউদ্দিন, সাদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ ট্রাফিক বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *