ঢাকাTuesday , 6 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদরের গোপীনাথপুরে অপহরণের নাটকে পুলিশের খাঁচায় বন্দী-৭

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 October 2020, 21:54

নিজস্ব প্রতিনিধি : অপহরণের নাটক সাজাতে গিয়ে পুলিশের খাঁচায় বন্দী হলেন ৭ ব্যক্তি। মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকালে সাতক্ষীরা সদর থানায় এক প্রেস ব্রিফিং এ তথ্য জানায় পুলিশ। এর আগে সোমবার (০৫ অক্টোবর) রাতে খুলনা-সাতক্ষীরা মহা-সড়কের গোপীনাথপুর এলাকার বেসরকারি উন্নয়ন সংস্থা ঋশিল্পীর সামনে এ অপহরণের নাটক সাজানো হয় বলে পুলিশের দাবি। আটককৃতরা হলেন, তালা উপজেলার নগরঘাটা গ্রামের হাফিজুল ইসলাম, তার ভাই মফিজুল ইসলাম, রবিউল ইসলাম, আত্মীয় আমিনুল, জিয়াউল ইসলাম, ইসমাইল ও ভ্যান চালক কবিরুল। সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মীর্জা সালাউদ্দীন জানান, নগরঘাটা গ্রামের হাফিজুল ইসলাম তার ব্যবসায়িক কাজের জন্য এক বিজিবি সদস্যের কাছ থেকে ৫৬ হাজার টাকা ধার নেন। ধারের এই টাকা পরিশোধ না করে তিনিসহ তার ভাই মফিজুল, রবিউল, আত্মীয় আমিনুল, জিয়াউল ও ইসমাইল সোমবার রাত ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহা-সড়কের গোপীনাথপুর এলাকার ঋশিল্পীর সামনে থেকে মাইক্রোবাসযোগে একদল অপহরণকারী অস্ত্রের মুখে ভ্যান চালক কবিরুলের ভ্যান থেকে হাফিজুলকে গরু বিক্রির এক লাখ টাকাসহ অপহরণ করা হয়েছে মর্মে প্রচার দেন। বিষয়টি মোবাইল ফোনে সদর থানা পুলিশকেও জানানো হয়। এক পর্যায়ে ভ্যানচালক কবিরুলসহ কয়েকজন সদর থানায় মামলা দিতে গেলে তাদের কাছে জিজ্ঞাসাবাদে এক জনের সাথে আর এক জনের কথাবার্তা মিল না থাকায় পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ ভ্যানচালক কবিরুলকে নিয়ে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুলিশের কাছে এটি যে সাজানো নাটক তা স্বীকার করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে এ অপহরণ নাটকের মূল হোতা হাফিজুলকে তার শ্বশুর বাড়ি সদর উপজেলার আগরদাড়ি ইউয়িনের বাশঘাটা গ্রাম থেকে আটক করেন। তিনি আরো জানান, গতকাল রাত থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উক্ত ৭ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *