ঢাকাMonday , 5 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে কালিগঞ্জে গণ-অনশন কর্মসূচি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 October 2020, 22:13

নিজস্ব প্রতিনিধি : দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে কালিগঞ্জে গণ-অনশন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত নারী উন্নয়ন সংগঠন বিন্দুর উদ্যোগে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য আম্বিয়া খাতুন, জাকিয়া রাজিয়া, সামিউল ইসলাম, বিথি সুলতানা, জেসমিন খাতুন, রহিমা খাতুন, স্বপ্নীল ও শোভন। এ সময় বক্তারা বলেন, নারীর উপর সহিংসতা নতুন কোন বিষয় নয়। এর মোকাবেলায় সরকারি-বেসরকারি নানা উদ্যোগও চলমান আছে। তবে নারীর উপর সহিংসতা দমনে রাষ্ট্র এতটাই ব্যর্থ যে সহিংসতা এখন মহামারি আকার ধারণ করেছে। শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের নারী যৌন সহিংসতা ও ধর্ষণের শিকার হচ্ছে। ছেলে শিশুরাও বলাৎকার থেকে রেহাই পাচ্ছে না। কেউ কেউ বলছেন বাংলাদেশে ধর্ষণ ও ধর্ষণ করে হত্যার মহোৎসব চলছে। বক্তারা আরও বলেন, ঘরে-বাইরে, রাস্তা-ঘাটে, যানবাহনে, কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, ধর্ষণ চেষ্টা বা যৌন হয়রানি, উত্ত্যক্তকরণ, অ্যাসিড আক্রমণসহ নানাবিধ সহিংসতার শিকার হচ্ছে নারী ও শিশু। পরিবার, সমাজ, এমনকি রাষ্ট্র এবং আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ব্যক্তির কাছেও নিরাপদ নয় বলেন বক্তারা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *