ঢাকাMonday , 5 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে খেলার সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 October 2020, 22:11

নিজস্ব প্রতিনিধি : মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে আশাশুনিতে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম তার নিজস্ব কার্যালয়ে শিশু-কিশোরদের মাঝে এ খেলার সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি শিশু-কিশোরদের উদ্দেশ্যে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এজন্য লেখাপড়ার পাশাপাশি শরীর ও মন ঠিক রাখার জন্য খেলাধুলার বিশেষ প্রয়োজন। তোমাদেরকে মাদক থেকে দূরে থাকতে হবে এবং মাদক মুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে। উপজেলার প্রতিটি শিশু কিশোর বিভিন্ন অপরাধমূলক কর্মকাÐ ও মাদকের ছোবল থেকে মুক্ত হয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করে সুস্থ ও সুন্দর জীবন গড়তে পারে সে ব্যাপারে আমি সার্বিক সহযোগিতা করব। এ সময় শোভনালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক ম. মোনায়েম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *