ঢাকাSunday , 4 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মৌতলা ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে ৪নং ওয়ার্ড জয়ী

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 October 2020, 21:59

নিজস্ব প্রতিনিধি : মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে মৌতলা ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের দ্বিতীয় খেলা রবিবার (৪ অক্টোবর) বিকেলে নামাজগড় ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ খেলায় ৪নং ওয়ার্ড ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে ৫ নং ওয়ার্ডকে পরাজিত করে দ্বিতীয় পর্বে উন্নীত হয়েছে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ৪নং ওয়ার্ডের সুজন। খেলা পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহাজান সিরাজ। পুরস্কার বিতরণের পূর্বে তিনি বলেন, ‘মাদককে না বলে ফুটবলকে হ্যাঁ বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ১২ নম্বর মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ মাহবুবুর রহমান সুমন এর নেতৃত্বে যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে সেটি অত্যন্ত ভাল একটি উদ্যোগ। এ ধরনের আয়োজন সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। টুর্নামেন্টটি যাতে সফলতার সাথে সম্পন্ন হয় সেজন্য সকলকে সহযোগিতা করার আহŸান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *