ঢাকাSunday , 4 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 October 2020, 21:51

স্টাফ রিপোর্টার : সারাদেশের ন্যায় সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৪ অক্টোবর) সকাল ৮টায় এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৪টি কেন্দ্রে ৩হাজার ৪শ’ ২২জন শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ১টি নীল রংয়ের, ১২-৫৯ মাস বয়সী ১টি লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এ ইউনিয়নের ২৪টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে ক্যাম্পেইনের কার্যক্রম পরিচালিত হয়। শিশুদের সুস্বাস্থ্যের বিষয়ে ঝাউডাঙ্গা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. তপন কুমার বিশ্বাস জানান, ক্যাম্পেইনের অংশ হিসেবে জন্মের পরপরই (এক ঘণ্টার মধ্যে) শিশুকে শাল-দুধ খাওয়ানোসহ প্রথম ৬ মাস শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানো এবং শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বিষয় ও নিয়মিত পোলিও, টিকা দেওয়ার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *