ঢাকাSunday , 4 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেঁড়াগাছীতে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 October 2020, 21:05

ডেস্ক রিপোর্ট : কৃষাণ কৃষাণীদের জীবন যাত্রার মান উন্নয়ন বসত বাড়িতে জৈব সার ব্যবহারের মাধ্যমে শাক-সবজি চাষের উপর ছাত্র-ছাত্রীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ অক্টোবর) সকাল ১০টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠান মৃত্তিকা’র বাস্তবায়নে কেঁড়াগাছী ইউনিয়ন পরিষদ হল রুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মৃত্তিকা’র পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে বিচারক ও প্রধান অতিথি ছিলেন কেঁড়াগাছী ইউপি চেয়ারম্যান এস. এম. আবজাল হোসেন হাবিল। বিশেষ অতিথি ছিলেন ইউপি সচিব হাসানুর জামান, কাজী বাচ্চু, হুমায়ারা খাদিজা, মোমিনুর রহমান সবুজ প্রমুখ। ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে জৈব সারের পক্ষে ও রাসায়নিক সারের বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে জৈব সারের পক্ষের দলকে প্রথম বিজয়ী ও রাসায়নিক সারের বিপক্ষের দলকে দ্বিতীয় বিজয়ী ঘোষণা হওয়ায় উভয় দলকে পুরস্কৃত করা হয়। এ সময় উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে শাক-সবজির বীজ ও মাস্ক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *