ঢাকাSaturday , 3 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নাংলায় মাদ্রাসা ও মসজিদের ছাদ ঢালাই

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 October 2020, 21:23

সীমান্ত (দেবহাটা) প্রতিনিধি : শনিবার দেবহাটার নাংলায় খাদিজাতুল কোবরা হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের ছাদ ঢালাই হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, নওয়াপাড়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাও. রুহুল আমিন, মাও. মহিব্বুল্যাহ, খানজিয়া মাধ্যমিক স্কুলের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আযাদ, প্রতিষ্ঠানের সেক্রেটারি ফজলুর রহমান বিশ্বাস, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাবিবুল্লাহ গাজী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নাংলা ফাতেমা রহমান স্কুলের পাশেই খাদিজাতুল কোবরা হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদটি যাতে এলাকায় ইসলামের দ্বীন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে সেজন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *