ঢাকাSaturday , 3 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চন্দনপুরের বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেন মোল্লার ৪র্থ মৃত্যুবার্ষিকী

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 October 2020, 21:11

কলারোয়া প্রতিনিধি : শনিবার (৩ অক্টোবর) কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক প্রয়াত আকবর হোসেন মোল্লার ৪র্থ মৃত্যুবার্ষিকী। এছাড়াও তিনি দৈনিক স্পন্দন পত্রিকার কলারোয়া প্রতিনিধি, কলারোয়া প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও গয়ড়া সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান ও সিএন্ড এফ ব্যবসায়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমানের পিতা। ২০১৬ সালের এই দিনে তিনি সাতক্ষীরা ডক্টর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর গ্রামের বাড়ি ইউনিয়নের কাদপুর গ্রামে। কর্মজীবনের শুরুতে তিনি পঞ্চাশের দশকে চান্দুড়িয়া পোস্ট অফিসের পোস্ট মাস্টারের দায়িত্বে থাকাকালীন চান্দুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। পরবর্তীতে তিনি দীর্ঘ সময় চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়, চন্দনপুর দাখিল মাদ্রাসা, চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ নানা সময়ে নানান পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি কলারোয়া উপজেলা আওয়ামী লীগের অ্যাটাক কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান, অসহায়দের পাশে দাঁড়িয়ে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ৪থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বড় ছেলে বাগআচড়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক বজলুর রহমান, মেজো ছেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ফজলুর রহমান ও জামাতা বেনপোল সিএন্ড এফ এসোসিয়েশনের সিনিয়র সভাপতি ও শার্শা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মরহুমের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *