স্টাফ রিপোর্টার : বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) সাতক্ষীরা জেলার উদ্যোগে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির সাথে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় প্রেসক্লাবের কৃষ্ণচুড়া চত্বরে মতবিনিময় সভায় বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলার সভাপতি গৌরপদ দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, এসময় তিনি বলেন দলিত বেদে হরিজন ও অনগ্রসর গোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়নে সহযোগিতা করতে হবে। দলিত পরিষদের সভাপতি দাবি করে বলেন, বাংলাদেশ সরকার কর্তৃক দলিত হরিজন ও বেদে স¤প্রদায়ের জীবন যাত্রার মান উন্নয়ন কার্যক্রম নীতিমালা ২০১৩ অনুযায়ী সাতক্ষীরা জেলার বিভিন্ন সরকারী দপ্তরে উপরোক্ত প্রতিনিধিদের নাম থাকা সত্তে¡ও তাদের অবমুল্যায়ন করা হচ্ছে। জেলার অনগ্রসর মানুষের অধিকার নিয়ে জেলার প্রতিটি উপজেলায় কমিটি থাকা স্বত্তেও সরকারী নিতিমালাতে ১৩ নং কমিটি সদস্য উলে¬খ থাকা স্বত্তে¡ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তাবৃন্দ অবমূল্যায়ন করে। তিনি আরো বলেন দলিতদের মৌলিক অধিকার, আত্মমর্যাদার চেতনাকে যখাযথ মুল্যায়ন ও দাবি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বেদে স¤প্রদায়ের সভাপতি আকবার আলী, দলিত পরিষদের সুশান্ত কুমার দাশ, প্রবীর কুমার দাশ, সাধারণ সম্পাদক মন্টু কুমার দাশ, আইন বিষয়ক সম্পাদক সনিন্দ নাথ দাশ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কার্তিক চন্দ্র দাশ, শ্রম বিষয়ক সম্পাদক নিমাই সরকার, সদর সহ-সভাপতি উজ্জ্বল কুমার দাশ, প্রচার সম্পাদক কার্তিক চন্দ্র দাশ, সদস্য নুরালী মোল¬া সহ বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
