ঢাকাFriday , 2 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রবীণ জনগোষ্ঠী সমাজের সম্পদ আন্তর্জাতিক প্রবীণ দিবসের ভার্চুয়াল সভায় বক্তারা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 October 2020, 20:57

ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২০ উপলক্ষে “স্বাস্থ্য আপনার, সুরক্ষার দায়িত্ব আমাদের” শ্লোগানকে ধারণ করে সুস্থ, সবল, নীরোগ সাতক্ষীরা গঠনের লক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ অক্টোবর) সাতক্ষীরা জেলা প্রশাসনের চিকিৎসা বিষয়ক অনলাইন পোর্টাল “চিকিৎসক বার্তা” -এর আয়োজনে প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষায় করণীয় শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ পর্বে বিশেষজ্ঞ অতিথি ছিলেন বিশ্ব বরেণ্য স্বাস্থ্য বিষয়ক লেখক ও পরামর্শক চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বারডেম হাসপাতালের ল্যাবরেটরি সার্ভিসের সাবেক পরিচালক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সাতক্ষীরার সভাপতি ও মেডিসিন বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত কুমার ঘোষ, বারডেম হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরোলজী বিভাগের প্রধান সাতক্ষীরার কৃতি সন্তান অধ্যাপক ডা. আনিসুর রহমান, বিশ্ব বরেণ্য মানসিক রোগ বিশেষজ্ঞ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডক্টরস্ অ্যান্ড মেডিকেল স্টুডেন্টস্ ফ্রম সাতক্ষীরার আহŸায়ক ও চিকিৎসক বার্তা’র নির্বাহী সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ। কারিগরি সহায়তায় ছিলেন আইটি বিশেষজ্ঞ ও চিকিৎসক বার্তা’র ব্যবস্থাপনা সম্পাদক নিভেল চক্রবর্তী। সাতক্ষীরা জেলায় প্রবীণদের স্বাস্থ্যসেবা ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহŸান জানান সাতক্ষীরার জেলা প্রশাসক। সভায় জানানো হয় ডিসি সাতক্ষীরা ও চিকিৎসক বার্তা’র ফেসবুক পেজ থেকে প্রতি শনিবার নির্দিষ্ট বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও সংশ্লিষ্ট সমস্যার সমাধান পাওয়া যাবে। করোনাকালে বিভিন্ন সামাজিক মাধ্যমে সাতক্ষীরাবাসীসহ সারা বাংলাদেশে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে চিকিৎসক বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *