নিজস্ব প্রতিনিধি : মনোরম পরিবেশে রুচিশীল খাবার পরিবেশনের প্রত্যয়ে সাতক্ষীরায় আরিবা এন্টার প্রাইজের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) বাদ আছর শহরের এসপি বাংলোর মোড়ে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন পৌরসভার প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ড কাউন্সিলার শেখ শফিক উদ দৌলা সাগর। প্রতিষ্ঠানের প্রো. আতাউর রহমান জানান, এ প্রতিষ্ঠানে উন্নত মানের সুস্বাদু আইসক্রিম, কফি, চা ও রুচি সম্মত ফাস্টফুড, ফুচকা, চটপটি, বিভিন্ন ধরনের ফলের রস সহ বাহারি ধরনের খাবার সুলভ মূল্যে ক্রেতা সাধারণের মধ্যে সরবরাহ করা হবে। উদ্বোধনি অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক অতিয়ার রহমান, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আজিবার রহমান, শেফা ডায়াগনস্টিক এর স্বত্বাধিকারী সিদ্দিকুর রহামান, অবসর প্রাপ্ত সেনাবাহিনী সার্জন শহিদুল ইসলাম, আছাদ স্টোরের স্বত্বাধিকারী ও মার্কেট মালিক আছাদুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের পরিচালনা করেন পলাশপোল আহছানিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. রেজাউল ইসলাম।
