কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় ধান ভেজানো হাউজের পানিতে ডুবে হালিমা (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের গাজনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার মনিরুদ্দীন সরদারের মেয়ে। শিশুর পরিবার সূত্রে জানা গেছে, সদ্য হাটতে শেখা শিশুটি খেলতে খেলতে বাড়িতে ধান ভেজানো পানি ভর্তি হাউজের কাছে যায়। সকলের অজান্তে মঙ্গলবার সকাল ১০ টার দিকে শিশুটি হাউজে পড়ে যায়। বিষয়টি জানার পর তাকে দ্রæত উদ্ধার করে সরসকাটি বাজারে ডাক্তারের শরণাপন্ন হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। জয়নগর ইউপির ১নং ওয়ার্ডের সদস্য ইমাদুল হক করুন শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
