ঢাকাTuesday , 29 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে যৌতুকের দাবিতে স্বামীর হাতে স্ত্রী জখমের অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 September 2020, 21:33

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে মারাত্মক জখমের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কুল্যা গ্রামে এ ঘটনা ঘটে। আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত ওই গৃহবধূ সখিনা আক্তার (২২) জানান, প্রায় ৬ বছর আগে কুল্যা গ্রামের আজিজ শাহাজীর ছেলে সোহাগের সাথে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। আড়াই বছর বয়সী আমাদের একটি মেয়ে আছে। বিয়ের পর থেকেই আমার স্বামী আমাকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। আমার বাবা গুনাকরকাটি গ্রামের হানিফ গাজী বিভিন্ন সময়ে আমার স্বামীকে প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা যৌতুক দিয়েছেন। এরপরও সে অন্য এক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে আমাকে প্রায়ই মারধর করতে থাকে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে আমি বাবার বাড়ি গিয়ে সন্ধ্যার আগেই বাড়ি ফেরার পরই সে আমাকে মারপিট করে। এরপর মঙ্গলবার ভোরে সে আমকে বাপের বাড়ি চলে যাবার কথা বলেই লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। এক পর্যায় আমার জ্ঞান হারিয়ে গেলে সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে আমার বাপের বাড়ির লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমি আমার স্বামী ও তার বোনেদের অত্যাচার থেকে বাঁচতে আইনের আশ্রয় নিয়েছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আশাশুনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *