ঢাকাSunday , 27 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জোড়দিয়ায় ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 September 2020, 21:46

নিজস্ব প্রতিনিধি : সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি (হাডুডু) খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খেলাটি অনুষ্ঠিত হয়। জোড়দিয়া একতা যুব সংঘ এবং জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবের মধ্যকার এই খেলাটি পরিচালনা করেন শেখ তৈমুর হাসান, শেখ আসাদুজ্জামান এবং শেখ রবিউল ইসলাম। জোর প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ এই খেলায় জোড়দিয়া একতা যুব সংঘ ৭ পয়েন্টে মডার্ন স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান। জোড়দিয়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শেখ মোনায়েম হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত সদস্য প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহŸায়ক শেখ আজমীর হোসেন বাবু প্রমুখ।
উল্লেখ্য কাবাডি (হাডুডু) প্রতিযোগিতাটির আয়োজন করেন জোড়দিয়া গ্রামের সন্তান শেখ সাদ্দাম হোসেন (বিজিবি সদস্য) এবং শেখ রাহুল পারভেজ শুভ (পুলিশ সদস্য)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *