নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন
ডেস্ক রিপোর্ট : সাভারের নীলা রায় হত্যা, খাগড়াছড়ির প্রতিবন্ধী আদিবাসী কিশোরী ধর্ষণ, সাতক্ষীরার তালার কিশোরী বিউটি মন্ডল ও পাটকেলঘাটার টুম্পার আত্মহত্যাসহ দেশব্যাপী অব্যাহত নারীর প্রতি সহিংসতা, হত্যা, ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রæত বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রোববার বেলা ১১ টায় শহরের নিউ মার্কেট এলাকায় শহীদ স.ম আলাউদ্দীন চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রোফেসর অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে ও মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জোছনা দত্তের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, চুপড়িয়া মহিলা সংস্থার সভানেত্রী মরিয়ম মান্নান, ভূমিহীন নেতা আলীনুর খান বাবুল, সুশীলনের কর্মসূচী সমন্বয়কারী জাবেদ হোসেন প্রমুখ। বক্তারা এ সময় অব্যাহত নারীর প্রতি সহিংসতা, নারী হত্যা ও ধর্ষণ বন্ধের জোর দাবি জানিয়ে বলেন, সাভারের নীলা রায় হত্যা, খাগড়াছড়ির প্রতিবন্ধী আদিবাসী কিশোরী ধর্ষণ, সাতক্ষীরার তালার কিশোরী বিউটি মন্ডল ও পাটকেলঘাটার টুম্পার আত্মহত্যায় প্ররোচনা দেশব্যাপী একটি আলোচিত ঘটনা। বক্তারা এ সময় এ সব ঘটনার তীব্র প্রতিবাদ এবং এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রæত বিচারের জোর দাবি জানান।

Leave a Reply