Sunday, 6 September 2026

শ্যামনগরে বিশ্ব নদী দিবস-২০২০ উদযাপন উপলক্ষে মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 27 September 2020, 21:16

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে বিশ্ব নদী দিবস-২০২০ উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় শ্যামনগর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনে আয়োজন করেন উপজেলার শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম। বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় সিডিও ইয়ুথ টিমের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর সিদ্দিক, বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী পার্থ সারথী পাল, উপজেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান সাগর, সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামান সুমন, দপ্তর সম্পাদক জি.এম মেহেদী হাসান মারুফ। বর্জ্য মুক্ত নদীর প্রত্যাশায় বক্তারা বলেন, যারা নদী দূষণ করেন তারা আমাদের প্রকৃতির শত্রæ। প্রাণ ও প্রকৃতির সুরক্ষায় নদীর নাব্যতা ফিরিয়ে আনার লক্ষে নদীতে সকল ধরনের বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে। এছাড়া যারা দখলদারিত্ব করে খাল ও নদী নিজের আয়ত্বে রেখেছেন, সরকার যেন সেসবের বিরুদ্ধে দ্রæত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন তার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। সিডিও ইয়ুথ টিমের সভাপতি স.ম ওসমান গনী সোহাগ এর সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক ও বারসিক লিঁয়াজু অফিসার গাজী আল ইমরান, সিডিও ইয়ুথ টিমের সহ-সভাপতি আনিছুর রহমান, সদর ইউনিয়নের সভাপতি আনিছুর রহমান মিলন, বুড়িগোয়ালিনী ইউনিটের সভাপতি মামুনুর রশীদ সুমন, গাবুরা ইউনিটের সভাপতি মো. কবিরুল ইসলাম, জান্নাতুল নাঈম, জামাল হোসেন, আল শাহরিয়ার ইমন, সাবিত হোসেন, মেহেদী হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *