ঢাকাSaturday , 26 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা


September 26, 2020 9:04 pm
Link Copied!

তালা প্রতিনিধি : তালা উপজেলায় কেন্দ্রীয় পানি কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে তালার শিশুতীর্থ কিন্ডার গার্টেন স্কুলে কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শামস্ স্বাক্ষর, কেন্দ্রীয় পানি কমিটি নেতা অ্যাড. কামরুজ্জামান, অধ্যাপক হাসেম আলী ফকির, বিষ্ণুপদ দত্ত, শেখ সেলিম আকতার স্বপন, অধ্যক্ষ আব্দুল মতলেব, শেখর চন্দ্র রায়, সফিকুল ইসলাম, আলাউদ্দীন জোয়ার্দার, মো. ময়নুল ইসলাম, মো. নুরুল হুদা, আব্দুর রউফ বাবু, আঃ রাজ্জাক মলঙ্গী, শেখ আবদুল হান্নান, মো. নুর ইসলাম, মোস্তফা কামরুজ্জামান, অধ্যাপক অচিন্ত্য সাহা, অধ্যাপক রেজাউল করিম, মীর জিল্লুর রহমান, বিষ্ণু পদ মন্ডল, সরদার রফিকুল ইসলাম, শিবপদ মল্লিক, সাবিনা ইয়াসমিন, সাংবাদিক মো. মিজানুর রহমান, গাজী জাহিদুর রহমান, আনোয়ার হোসেন আকুঞ্জী, উত্তরণের মো. আলামিন হোসেন প্রমুখ।
সভায় জেলার বিভিন্ন নদ নদীর বর্তমান পরিস্থিতি, কপোতাক্ষ নদ খনন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে অনুমোদন, শালতা নদী খননের বর্তমান পরিস্থিতি, সাতক্ষীরা শহরের জলাবদ্ধতা, আশাশুনি, পাইকগাছা ও কয়রা এলাকার ষাটের দশকে নির্মিত বাঁধের দুরবস্থা, বেতনা, মরিচ্চাপ, হরি, শিবসা, হামকুড়া, ঘ্যাংরাইলসহ বিভিন্ন নদীর পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট নদী অববাহিকায় সরকারী প্রকল্প বাস্তবায়নে পানি কমিটির নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া সভায় বিশ্বব্যাপী চলমান করোনা ভাইরাস সম্পর্কে পর্যালোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।